তপার মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহ ব্যথিত

  • আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ০০:২৬
  • 762 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ০০:২৬
  • 762 বার পঠিত
তপার মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহ ব্যথিত

বরিশাল নগরীর অতি পরিচিত মুখ তপন কুমার সাহা ওরফে তপা শুক্রবার পরলোকগমন করেছেন। তার এ মৃত্যুতে অনেকের ন্যায় বরিশাল সিটি কর্পোরেনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও ব্যথিত হয়েছেন। তপার মৃত্যুর খবর পেয়ে মেয়র দু:খ প্রকাশ করে তার অন্তেষ্ট্রক্রিয়া সম্পন্নের বিষয়েও খোঁজ খবর নেন। মেয়র জানিয়েছেন তপার অন্তেষ্ট্রক্রিয়াসহ যাবতীয় ধর্মীয় কার্যাদির জন্য ব্যয় হওয়া সকল অর্থ তিনি বহন করবেন।
কিছুদিন আগে তপা অসুস্থ হয়ে বরিশাল সদর হাসপাতালে ভর্তি হলে মেয়র সাদিক আবদুল্লাহ উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি তপার যথাযথ চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ রাখেন প্রতিনিয়ত।
একটি সূত্রে জানা গেছে, প্রয়াত তপাকে মেয়র সাদিক ভীষন পছন্দ করতেন। রাস্তায় দেখা হলেই চাওয়ার আগেই তপার হাতে টাকা গুজে দিতেন মেয়র। টাকা পেয়ে হাসি মুখে বিদায় নিতো তপা। মেয়র সাদিক আবদুল্লাহর পিতা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক মন্ত্রী ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহও তপাকে ভীষন পছন্দ করতেন। গাড়ী থামিয়ে অনেক দিন তাঁকে তপার হাতে টাকা তুলে দিতে দেখা গেছে।
মেয়রের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পিতার মতো মেয়র সাদিক আবদুল্লাহর কাছেও তপা অনেক পছন্দের ছিলো। তপার মৃত্যুতে মেয়র অনেকটাই ব্যথিত হয়েছেন। তপার মৃত্যুর খবর শুনে মেয়র অনেকটা সময় নীরবে কাটিয়েছেন। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করে বলেছেন তপার অন্তেষ্ট্রক্রিয়ায় থাকতে না পারাটা তাঁকে আরো ব্যথিত করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493