পার্বত্য শান্তি চুক্তি দিবসে বরিশালে আ.লীগের কর্মসূচী ঘোষণা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ০৯:৪১
  • 796 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ০৯:৪১
  • 796 বার পঠিত
পার্বত্য শান্তি চুক্তি দিবসে বরিশালে আ.লীগের কর্মসূচী ঘোষণা

আজ সোমবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২২তম বছর পূর্তি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদকালে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে এই চুক্তি সই হয়। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে তিন পার্বত্য জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে। চুক্তিতে সরকারের পক্ষে সই করেন সে সময়ের জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ্ এবং জনসংহতি সমিতির পক্ষে সই করেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা।

দিবসটি উপলক্ষে কর্মসূচী গ্রহণ করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। আজ বিকেল ৩টায় সদর রোডের সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হুমায়ন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কর্মসূচীতে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের কার্যকরী পরিষদের সকল সদস্য, মহানগরের ৩০টি ওয়ার্ডের সকল সভাপতি-সাধারন সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠন এবং বরিশাল সিটি কর্পোরেশনের দলীয় সকল কাউন্সিলদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493