বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯–এর উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টা থেকে রাত ১০টার মধ্যে ওই পাঁচজন মারা যান।
হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচ রোগীর অবস্থায়ই খুব খারাপ ছিল। মারা যাওয়ার পর তাঁদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে তাঁরা করোনা পজিটিভ ছিলেন কি না।হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের উজিরপুরের এক ব্যক্তি (৫০) মারা যান। রাত সাড়ে নয়টার দিকে তিনি করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এর আগে রাত সোয়া নয়টার দিকে বরিশাল নগরের এক নারী (৪৫) মারা যান। তিনি গতকাল সকাল ১০টা ৫৫ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল নগরের এক ব্যক্তি (৪৫)। ২৩ জুন সন্ধ্যায় তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।এর আগে গতকাল সন্ধ্যা ছয়টার কিছু পরে হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান বরগুনার বামনা উপজেলার এক বৃদ্ধ (৮০)। তিনি ২৩ জুন বেলা ২টা ১০ মিনিটে করোনার উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গতকাল বেলা দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশাল নগরের এক বৃদ্ধ (৬৩)। তিনি গতকাল বেলা একটার দিকে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।