দিল্লি আক্রমণ করল কোটি কোটি পঙ্গপাল!

  • আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ১৮:১১
  • 792 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ১৮:১১
  • 792 বার পঠিত
দিল্লি আক্রমণ করল কোটি কোটি পঙ্গপাল!

যা ভয় ছিল, তাই-ই ঘটল৷ গুরুগ্রামে পৌঁছেই পঙ্গপালের দল হানা দিল ভারতের রাজধানী দিল্লিতে৷ শনিবার সকালে গুরুগ্রামের আকাশ ছেয়ে যায় পঙ্গপালে৷ কোটি কোটি পঙ্গপাল দখল নেয় গুরুগ্রাম৷ সেখান থেকে দুপুরেই কয়েক কোটি পঙ্গপাল হানা দিল দিল্লি৷ দক্ষিণ দিল্লির ছতরপুরে হামলা চালাল পঙ্গপালের দল৷

পঙ্গপাল মোকাবেলায় দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গোটা দিল্লি ও সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করেছেন৷ প্রশাসনকে তত্‍পর হওয়ার নির্দেশ দিয়েছেন৷ পঙ্গপালের দল প্রথমেই হামলে পড়বে ফসলের ওপর৷ তাই দিল্লির কৃষি দপ্তর প্রতিটি জেলা প্রশাসককে বিশেষ অ্যাডভাইজরি ইস্যু করেছে৷ বন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, ডি জে, ঢোল, বাসন বাজিয়ে পঙ্গপালের দলকে ছত্রভঙ্গ করার জন্য৷

গুরুগ্রামসংলগ্ন কৃষিজমিগুলোতে গিয়ে পরিস্থিতি দেখার জন্য কৃষি দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে৷ কৃষি মন্ত্রণালয়ের পঙ্গপাল সতর্কতা বিভাগের প্রধান কে এল গুর্জর জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ পঙ্গপালের দল গুরুগ্রামে ঢোকে৷ মুহূর্তের মধ্যে তারা ২ কিমি এলাকায় ছেয়ে যায়৷

মে মাসে পঙ্গপালের দল প্রথম হামলা চালায় ভারতের রাজস্থানে৷ তারপর পাঞ্জাব, মহারাষ্ট্র ও গুজরাটে৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৪ প্রজাতির পঙ্গপাল রয়েছে ভারতে৷ মরুভূমির পঙ্গপাল, পরিযায়ী পঙ্গপাল, বম্বে পঙ্গপাল ও গাছ পঙ্গপাল৷ এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হলো মরুভূমির পঙ্গপাল৷

মরুভূমির পঙ্গপাল বা ‘ডেসার্ট লোকাস্ট’ দেখা যায় সৌদি আরবের রাব আল খালি মরুভূমিতে ৷ কিন্তু এই পতঙ্গ পরিযায়ী৷ ঝাঁকে ঝাঁকে উড়ে এসে যেকোনো দেশেই আক্রমণ চালাতে পারে ৷ আফ্রিকা, মধ্যপ্রাচ্য (আরব দেশগুলি) এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পঙ্গপাল অত্যন্ত পরিচিত একটি পতঙ্গ ৷ পুরুষ এবং স্ত্রী পঙ্গপালের আকার কিছুটা আলাদা ৷ পুরুষ পঙ্গপালের দৈর্ঘ্য ৬০-৭৫ মিমি ৷ সেখানে স্ত্রী পঙ্গপালের ৭০-৯০ মিমি ৷ ওজন হয় ২ গ্রাম ৷

সাধারণত পঙ্গপাল ফসল এবং গাছই খেয়ে থাকে ৷ মুহূর্তের মধ্যে ফাঁকা করে দিতে পারে ক্ষেত ৷ ১৬ থেকে ১৯ কিমি প্রতি ঘণ্টায় ওড়ে পঙ্গপাল ৷ তাই এই পতঙ্গের গতিও যথেষ্ট ৷ এক দিনের মধ্যে ২০০ কিমি পাড়ি দিতে পারে আনায়াসে ৷ আয়ু সাধারণত তিন থেকে পাঁচ মাস ৷ পাখি ও কিছু সরীসৃপ প্রাণীই এদের প্রধান শত্রু ৷ একটি ঝাঁকের একাংশ এক দিনে যা খায়, তা ১০টি হাতির খাবারের সমান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493