বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর নতুন কালীবাড়ি বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালী এক ও তার পুত্র মামলা করার প্রতিবাদে বাজারের ১২০টি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে সহা¯্রাধিক নারী-পুরুষ মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওই বাজারের ১৯ শতক সরকারি সম্পত্তি দখল করে গত ২১ ফেরুয়ারি রাতের আধারে ঘর নির্মাণ করে স্থানীয় এক প্রভাবশালী ও তার পুত্র। দোকান ঘর তুলতে বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী মোবারক হাওলাদার ও তার পুত্র মাহাবুব হাওলাদার ব্যবসায়ীসহ ২৩ জনের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। আদালত থেকে গত ২৩ জুন আগৈলঝাড়া থানার মাধ্যমে সমন জারি করেন। উক্ত মামলা প্রত্যাহার ও সরকারি সম্পত্তি দখলের প্রতিবাদে শনিবার সকাল ১১টা থেকে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি চলাকালে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনি মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অনাদী ওঝা, ইউপি সদস্য অশোক হালদার, ব্যবসায়ী মাজু বিশ্বাস, নান্টু ওঝা, অরুন রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কমল বিশ্বাস, পংকজ রায়, আনিছ হাওলাদারসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় বক্তরা বলেন মিথ্যে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যহৃত থাকবে।