বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
শেষ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনেই যেতে হলো বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন কে। গত সপ্তাহে তার একান্ত সহকারী (পিএ) সেলিম করোনা আক্রান্ত হন। এর পরই নিয়ম মেনে হোম কোয়ারেন্টাইনে চলে যান সিভিল সার্জন। যদিও এখন পর্যন্ত উপসর্গবিহীন সুস্থ স্বাভাবিক রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন এর আগেও অফিসের এক নার্স আক্রান্ত হয়েছিলেন কিন্তু তারপরও সব কিছু বিবেচনা করে নিয়মিত অফিস করেছি। কিন্তু পিএ আক্রান্তের বিষয়টিকে একটু গুরুত্ব দিতেই হচ্ছে। কারন কাজের প্রয়োজনে তার সাথে আমার বেশী স্বাক্ষাত বা আমার কক্ষে অবাধে প্রবেশ করেছেন তিনি। তাই সতর্কতার অংশ হিসাবে হোম কোয়ারেন্টাইন মেইনটেন্ট করছি। তবে এখন পর্যন্ত সুস্থ রয়েছি এবং বাসায় থেকেই সকল কাজ সম্পন্ন করছি।