বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
বেড়েই চলেছে বরিশালে করোনা সংক্রমন। গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৪৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শুক্রবার এ সংখ্যা ছিল ৩৯, বৃহস্পতিবার ২৩। আজ শনাক্ত হওয়া ৪৪ জন সহ এ জেলায় ১৪২২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।এর মধ্যে বাবুগঞ্জ উপজেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৭ জন। যার মধ্যে ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে ১৩ জন এবং শেবাচিম হাসপাতালে পজেটিভ হয়েছে ৪ জন। সুত্র জেলা প্রশাসন।
আজ ২৭ জুন এ জেলায় করোনা আক্রান্ত ১৩ ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২৬৭ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
অপরদিকে ২৪ ঘন্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ১৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ৪ জন, হিজলা উপজেলার ২ জনসহ মোট ১৯ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৫ জন পুলিশ সদস্যসহ উজিরপুর উপজেলায় ৮ জন, বাবুগঞ্জ ভূমি অফিসের ১ জন কর্মচারী, বাংলাদেশ এয়ারফোর্সের ২ জন সদস্যসহ বাবুগঞ্জ উপজেলার ৪ জন, বানারীপাড়া উপজেলায় ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত নবগ্রাম রোড এলাকায় ১ জন, পুলিশ লাইন এলাকার ১ জন, ব্যাংকে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন সদস্য, আরআরএফে এ কর্মরত ১ জন, , শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ জন নার্স, ১ জন ইন্টার্ন চিকিৎসকসহ মোট ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।