বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮০৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭৩৮ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭৭৮৭ জনে। দুপরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ। তার ১০ দিন পর ১৮ই মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।