অনলাইন প্ল্যাটফর্মে বরিশালে ডিজিটাল মেলা উদ্বোধন

  • আপডেট টাইম : জুন ২৮ ২০২০, ১৮:২৪
  • 739 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৮ ২০২০, ১৮:২৪
  • 739 বার পঠিত
অনলাইন প্ল্যাটফর্মে বরিশালে ডিজিটাল মেলা উদ্বোধন

বরিশালে অনলাইন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো আয়োজিত ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮) দুপুরে জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এ মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।

এ সময় উপস্থিতি ছিলেন জেলার সব সরকারি কর্মকর্তা ও সরকারি এবং বেসরকারিভাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধান ও ব্যক্তিরা।

জেলা প্রশাসক উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান ও সবাইকে মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে সবাইকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে মেলার সার্বিক সাফল্য কামনা করেন এবং জনগণকে বাংলাদেশের ডিজিটাল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করতে এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ডিজিটাল মেলা-২০২০ উপভোগ করা যাবে জেলা প্রশাসনের ওয়েবসাইট (www.barisal.gov.bd) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট (www.ictd.gov.bd) এ লিংক থেকে।

এছাড়াও জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ‘বরিশাল জেলা প্রশাসন’ এ মেলা সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে।

মেলার সব প্রকার ভিডিও উপভোগ করা যাবে জেলা প্রশাসনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘DC Barishal’ এ (লিংকঃ https://www.youtube.com/channel/UCM8xRtW49ETUYpNt1jRfS2A)।

সবাইকে মেলা উপভোগ করার জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493