বৃদ্ধকে বস্তায় ভরে রাস্তায় ফেলে গেল স্বজনরা

  • আপডেট টাইম : জুন ২৯ ২০২০, ১২:৪৭
  • 774 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৯ ২০২০, ১২:৪৭
  • 774 বার পঠিত
বৃদ্ধকে বস্তায় ভরে রাস্তায় ফেলে গেল স্বজনরা

দিনাজপুরের চিরিরবন্দরের রাণীরবন্দরে অজ্ঞাতনামা (৬৫) এক অসুস্থ বৃদ্ধকে গত ২৪ জুন বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাণীরবন্দর বাজার এলাকার একটি পেট্রোল পাম্পের পিছনে কে বা কারা ফেলে রেখে পালিয়ে যায়। প্লাস্টিকের বস্তা থেকে মানুষের গোঙানির আওয়াজ শুনতে পান এলাকার লোকজন। কাছে গিয়ে দেখতে পান ওই বস্তার মধ্যে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধ। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ উদ্ধার করে তাঁকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। বৃদ্ধ উদ্ধার হওয়ার ৩ দিন অতিবাহিত হলেও কোন ওয়ারিশ না থাকায় পুলিশ ওই বৃদ্ধের স্বজনদের হন্যে হয়ে সন্ধান করছেন।
চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. আজমল হক জানান, তার চিকিৎসা চলছে, তাঁর অবস্থার অনেকটা উন্নতির দিকে। কোন আত্মীয়-স্বজন না আসায় হাসপাতালের লোকজন দিয়েই তাঁর তদারকি চলছে। সে কথা বলতে না পারায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্লাস্টিকের বস্তায় মোড়ানো ওই বৃদ্ধ অচেতন অবস্থায় ছিলেন।

এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওই বৃদ্ধ এতটাই অসুস্থ যে কথা বলতে পারছেন না। তিনি আরও জানান, কোন ব্যাক্তি ওই বৃদ্ধকে চিনে থাকলে নিম্নোক্ত ০১৭১৩-৩৭৩৯৬৪ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493