বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
‘বিনা অক্সিজেনে ঝড়ে পড়বে না কোন প্রান’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেছে বাসদ। করোনা রোগীদের শ্বাসকষ্ট শুরু হলে অতিপ্রয়োজনীয় হয়ে পরে অক্সিজেন।
করোনা আক্রান্ত হয়ে বেশিরভাগ রোগীই মারা যায় শ্বাসকষ্টে অক্সিজেনের অভাবে। এই সংকট থেকে বরিশাল বাসীকে রক্ষা করতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সোমবার (২৯ জুন) সকাল ১১ টায় বরিশাল জেলা কার্যালয়ে করোনা রোগীদের জন্য এই অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করে।
প্রাথমিকভাবে ৫ টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি অক্সিপালস্ মিটার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে ২০ টি অক্সিজেন সিলিন্ডার ও ১০০ টি অক্সিমিটারের ব্যাবস্থা করবেন বলে জানান, বাসদের বরিশাল জেলার সদস্য সচিব ডা.মনিষা চক্রবর্তী।
মনিষা বলেন, করোনা আক্রান্ত যেসব রোগীরা বাসায় বা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের কারো শ্বাসকষ্ট দেখা দিলে তাদের হেল্পলাইনে ফোন দিলে অক্সিজেন ব্যাংক থেকে প্রথমে অক্সিপালস্ মিটার দিয়ে পরীক্ষা ও পরে অক্সিজেন দেয়া হবে।
বাসদনেত্রী ডা.মনিষা অভিযোগ করেন, করোনা রোগীদের পরীক্ষায় ফি নির্ধারনের অপচেষ্টা চালাচ্ছে সরকার। যা এই মুহুর্তে জনগনের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। বরিশাল শহরে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ বা জেলা প্রশাসন কেউই রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহ করছেনা। বাসদ একদিকে যেমন রাজপথে জনগনের স্বাস্থ্য অধিকার আদায়ে লড়াই করছে, তেমনি দ্বায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগনের পাশে দাঁড়াচ্ছে। মানুষের জীবন বাঁচাতে বাসদের এই অক্সিজেন ব্যাংককে সমৃদ্ধ করতে সবাইকে সহযোগীতা করার আহবান জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, বাসদ’র জেলা আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ-নেতৃবৃন্দ।