বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পটুয়াখালী সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দোকান খোলা ও মুখে মাস্ক না থাকায় ১৫ জনকে ৩,৪০০ টাকা জরিমানা আদায়।
রবিবার সন্ধ্যা ৭.৩০ টায় পটুয়াখালী সদর এলাকা র্যাবের সহাযোগিতায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার এবং মুখে মাস্ক পরিধান না করার অপরাধে অর্থ দন্ডপ্রাপ্তরা হচ্ছে- মোঃ আমিরুল ইসলাম (৩০)কে ৫০০ টাকা, মোঃ রফিক হোসেন (২১)কে ১০০ টাকা, মোঃ তারিক হোসেন (২৪)কে ২০০ টাকা, মোঃ শাহীন আলী (৩৮)কে ৫০০ টাকা, মোঃ রাশিদুল ইসলাম (২৪)কে ২০০ টাকা, মোঃ আফজাল (২৮)কে ২০০ টাকা, মোঃ মাসুদ (২২)কে ২০০ টাকা, মোঃ শাহ আলম (২৪)কে ২০০ টাকা, মোঃ জুয়েল কাজী (২৮)কে ১০০ টাকা, মোঃ হাসান আলী (৩৫)কে ৫০ টাকা, মোঃ শাকিল খান (৩২)কে ৫০০ টাকা, মোঃ সোহাগ শিকদার (৫০)কে ২০০ টাকা, মোঃ দেলোয়ার হোসেন (৬২)কে ৫০ টাকা, মোঃ সাদ্দাম হোসেন (২৮)কে ২০০ টাকা ও মানিক কর্মকার (৩৮ কে ২০০ টাকা সহ সর্বমোট ৩,৪০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম সরওয়ার সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক উক্ত অর্থদন্ড প্রদান করেন। ##