বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা প্রশাসক সন্মেলন কক্ষে সোমবার (২৯ জুন) সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরগুনার তালতলী উপজেলার ১৯ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
সোমবার দুপুর ১ টায় বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রত্যেক শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর পক্ষে এই অনুদানের চেক হস্তান্তর করেন। ১৯ শিক্ষার্থীকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।
এ সময় বরগুনা জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, প্রধানমন্ত্রী এবং তার সরকারের লক্ষ কোন নাগরিক যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এ জন্য সরকার প্রাইমারি থেকে উচ্চপর্যায় সকল শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার উপকরণ দিয়েও সহায়তা করছে। স্হানীয় প্রশাসন থেকেও শিক্ষাবৃত্তিসহ সহায়তা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রীর অনুদানের আর্থিক সহায়তা চেক গ্রহণ করে রাখাইন শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান। এ সময় তারা বলেন, এই সহায়তা আমাদের উপকারে আসবে। ইতোপূর্বেও সরকার আমাদের শিক্ষা সহায়তা দিয়েছে।বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তখন উপস্থিত ছিলেন