বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
বরিশালে করোনা সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়ছে। আজ নতুন করে ৫৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫১৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। একজন মারা গেছেন।
২৪:ঘন্টায় করোনা আক্রান্ত ২৩ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন।
অপরদিকে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। অদ্যাবধি এ জেলায় ২৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বানারীপাড়া উপজেলার ১ জন নার্সসহ ৪ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ জন, জেলা পুলিশের ৩ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত সদর রোড এলাকার ৫ জন, নথুল্লাবাদ এলাকার ২ জন, পুলিশ লাইন ও ব্রাঞ্চ রোড প্রত্যেক এলাকার ১ জন করে ২ জন সহ ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বানারীপাড়া উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত আলেকান্দা এলাকার ৩ জন, ভাটিখানা, সাগরদী, নবগ্রাম রোড, কাউনিয়া প্রত্যেক এলাকার ২ জন করে ৮ জন, ২৪ নং ওয়ার্ড, ব্যাপ্টিস্ট মিশন রোড, সদর রোড, নতুন বাজার, হসপিটাল রোড, রুপাতলি, আমানতগঞ্জ, লাইন রোড, নিউ সার্কুলার রোড, ২৭ নং ওয়ার্ড, আমির কুটির, পুলিশ লাইন, চকবাজার প্রত্যেক এলাকার ১ জন করে ১৩ জন, পিডিবিতে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য, জেলা পুলিশের ২ জন সদস্য, রেঞ্জ পুলিশে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, সদর জেনারেল হাসপাতালের ১ জন স্টাফ, সদর উপজেলাধীন ১ জন স্বাস্থ্য সহকারী সহ মোট ৩৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৬৪ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১১৬৭ জন, উজিরপুর উপজেলায় ৬৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২৮ জন, হিজলা উপজেলায় ১৭ জন, বানারীপাড়া উপজেলায় ৩৮ জন, মুলাদী উপজেলায় ৩৫ জন, গৌরনদী উপজেলায় ৪৪ জন, আগৈলঝাড়া উপজেলায় ১৫ জন করে মোট ১৫১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে