বৃ‌দ্ধির হার ৭৯৯ শতাংশ

ছুটির পর দে‌শে ক‌রোনা রো‌গি বৃ‌দ্ধির হা‌রে ব‌রিশাল শীর্ষে

  • আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ০৯:৫৬
  • 870 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ০৯:৫৬
  • 870 বার পঠিত
ছুটির পর দে‌শে  ক‌রোনা রো‌গি বৃ‌দ্ধির হা‌রে ব‌রিশাল শীর্ষে

সাধারণ ছুটি শেষ হওয়ার পর গত ৩০ দিনে দেশের ৮ বিভাগের মধ্যে করোনা রোগী সবচেয়ে বেশি বেড়েছে বরিশালে। এই সময়ে (৩১ মে থেকে ২৯ জুন) বরিশালে রোগী বেড়েছে ৭৯৯ শতাংশ । স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, গত ৩০ মে সাধারণ ছুটি শেষে অধিক সংক্রমিত এলাকা থেকে অনেকে এই বিভাগে আসায় তাঁদের মাধ্যমে দ্রুত সংক্রমণ ছড়িয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ছুটি শেষে বরিশাল বিভাগের ছয়টি জেলায় করোনা রোগীর সংখ্যা ব্যাপক বেড়েছে। আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ৩০ দিনে ঢাকা বিভাগে (ঢাকা মহানগর বাদে) করোনা রোগী বেড়েছে ২১৮ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ২৪৮ শতাংশ, সিলেটে ৪৭৩ শতাংশ, রংপুরে ১৬৭ শতাংশ, ময়মনসিংহে ১৯১ শতাংশ, রাজশাহীতে ৫৫২ শতাংশ ও খুলনা বিভাগে রোগী বেড়েছে ৫১০ শতাংশ। আর ব‌রিশা‌লে এ হার ৭৯৯ শতাংশ।

সাধারণ ছুটি শেষে বরিশাল বিভাগে রোগী বাড়লেও হাসপাতাল ও আইসিইউ সুবিধা এখনো অপর্যাপ্ত

গত ৩১ মে বরিশাল বিভাগের ৬টি জেলায় করোনা শনাক্ত রোগী ছিলেন ২৯৭ জন। তখন ৬ জেলাতেই রোগীর সংখ্যা ১০০–এর নিচে ছিল। গতকাল সোমবার পর্যন্ত এই বিভাগে রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৭০ জন। অর্থাৎ গত ৩০ দিনে রোগী বেড়েছে ৭৯৯ শতাংশ। বরিশাল বিভাগে করোনা রোগীদের শয্যা রয়েছে মাত্র ৪৪৩টি। সচল আইসিইউ রয়েছে ১০টি।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস  বলেন, লঞ্চ চলাচল শুরুর পর সংক্রমিত জেলা থেকে অনেকে বরিশাল এসেছেন। তাঁদের মাধ্যমে করোনা কমিউনিটিতে (জনগোষ্ঠী) ছড়িয়েছে। পরিবহন, হাটবাজার কোথাও স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সুত্র প্রথম আলো

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493