এবার বিএম‌পি‌তে রদবদল

  • আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ১৭:০৯
  • 754 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ১৭:০৯
  • 754 বার পঠিত
এবার বিএম‌পি‌তে রদবদল

ঢাকা, চট্টগ্রা‌মের পর এবার ব‌রিশা‌লেও পু‌লিশ প্রশাস‌নে রদবদল হল। গতকাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কয়েকটি জোনের ডিসি ও এডিসি পদে রদবদল করা হয়েছে।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন অ্যান্ড স্টাফ অফিসার) মো. আ. হালিম।

এর আগে সোমবার (২৯ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে দু’জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং চার জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদে এ রদবদল করা হয়।

অফিস আদেশে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে উপ-পুলিশ কমিশনার (সিএসবি) পদে বদলি করা হয়েছে এবং উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) ভারপ্রাপ্ত খাঁন মুহাম্মদ আবু নাসেরকে উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) পদে পদায়ন করা হয়েছে। এছাড়া উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে মো. মনজুর রহমানকে পদায়ন করা হয়েছে।

এদিকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদকে এডিসি (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুনা লায়লাকে (পিএমটি) এডিসি হেডকোয়াটার (অতিরিক্ত দায়িত্ব), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকারিয়া রহমানকে এডিসি (অ্যাডমিন) থেকে এডিসি (উত্তর), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আকরামুল হাসানকে এডিসি (দক্ষিণ) থেকে এডিসি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) পদে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানা গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493