বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসির পূনঃনীরক্ষণের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ১০ হাজার ৩শত ৫১জন আবেদনকারীর মধ্যে ফল পরিবর্তিত হয়েছে ১৩৯ জনের। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ২৫জন। ১১টি জিপিএ ৫ বৃদ্ধি পেয়েছে।
শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষ¦রিত ফলাফলে জানা যায়, মোট ১০ হাজার ৩৫১ জন পরীক্ষাথী ২৩ হাজার ৮৫০ পত্রের পূনঃ নীরিক্ষণের আবেদন করে। পূনঃ নীরিক্ষণের পর গতকাল ফলাফল প্রকাশিত হয়।