পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কোপালেন যুবলীগ নেতা

  • আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ২০:০৫
  • 733 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ৩০ ২০২০, ২০:০৫
  • 733 বার পঠিত
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কোপালেন যুবলীগ নেতা

পূর্বশত্রুতার জেরে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার বোনকে কুপিয়ে হাসপাতালে পাঠালেন যুবলীগ নেতা ও তার সহযোগীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে বাউফল উপজেলার বাউফল ইউনিয়নের পশ্চিম বিলবিলাশ গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাউফল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোমিনুল হক (৩০) ও তার বোন শারমিন নাহার (৫০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা।

স্থানীয় সূত্র জানায়, বিলবিলাশ গ্রামের ছালাম মাস্টারের ছেলে যুবলীগ নেতা জাহিদ হোসেন কালা (২৫) ও তার সহযোগীরা গ্রামে নানা অপকর্ম করে আসছেন। এ নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোমিনুল হক প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হন জাহিদ ও তার সহযোগীরা।

মঙ্গলবার সকালে একটি সালিশ-বৈঠকে যাচ্ছিলেন মোমিনুল। পশ্চিম বিলবিলাশ গাজী বাড়ির সামনে পৌঁছলে যুবলীগ নেতা জাহিদ ও বাবুলের নেতৃত্বে ৫-৭ জন যুবক রামদা দিয়ে কুপিয়ে মোমিনুলকে জখম করেন। খবর পেয়ে বোন শারমিন নাহার মোমিনুলকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে মোমিনুলের ভাতিজা শাহরিয়ার মোটরসাইকেলে ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে মোটরসাইকেল পুড়িয়ে দেন জাহিদ ও বাবুলের লোকজন।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক মোমিনুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে হামলা ও মারধরের ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন জাহিদ হোসেন কালা ও তার ভাই জহির হোসেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493