বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
কিছুটা স্বস্তি ফিরেছে। গতকাল ৬৩ জন আক্রান্তের সংবাদে যে উদকন্ঠার সৃস্ঠি হয়েছিল আজকে আক্রান্ত ও সুস্থতার সংবাদে তা কিছুটা লাঘব হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ১৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।গত এক সপ্তাহে এটি সর্বনিম্ন ।আজ শনাক্ত হওয়া ১৬ জন সহ অদ্যাবধি এ জেলায় ১৫৩০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
কম শনাক্তের দিনে স্বস্তির আরও একটি সংবাদ রয়েছে। করোনা আক্রান্ত ৪০ জন ব্যক্তি ২৪ ঘন্টায় সুস্থতা লাভ করেছেন। অপরদিকে ১ জন মারা গেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ২ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলি এলাকার ২ জন, কাউনিয়া, বটতলা, মেডিকেল কলেজ লেন, বাংলাবাজার, ব্রাউন কম্পাউন্ড প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য, রেঞ্জ পুলিশে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন স্টাফসহ ১৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।