বরিশালে কোভিডের উপসর্গ নিয়ে মারা গেলেন আরও তিনজন

  • আপডেট টাইম : জুলাই ০১ ২০২০, ১৪:০২
  • 792 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০১ ২০২০, ১৪:০২
  • 792 বার পঠিত
বরিশালে কোভিডের উপসর্গ নিয়ে মারা গেলেন আরও তিনজন

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯–এর উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাতের মধ্যে এই তিনজন মারা যান। হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত রোববার সকাল থেকে সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে এই হাসপাতালে ছয়জন মারা গিয়েছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৮ জুন মাদারীপুরের কালকিনি উপজেলার এক ব্যক্তি (৪৫) কোভিড–১৯–এর উপসর্গ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। গতকাল রাত আটটার দিকে তিনি মারা যান।

গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরগুনার বামনা উপজেলার এক ব্যক্তি (৬০)। তিনি উপসর্গ নিয়ে ওই দিন বেলা ১১টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

এর আগে গতকাল বেলা দুইটার দিকে মারা যান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক ব্যক্তি (৬০)। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তিকে গত সোমবার বেলা একটার দিকে তাঁর স্বজনেরা হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের প্রশাসন সূত্র জানায়, গত ২৮ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত এ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৩৭ জন কোভিড-১৯ রোগী ছিলেন। বাকি ৬১ জন মারা যান উপসর্গ নিয়ে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493