বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৪৭ জন সহ অদ্যাবধি এ জেলায় ১৫৭৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। নতুন কোন মৃত্যু নেই। সুত্র জেলা প্রশাসন।
আজ সাভারের বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলায় ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৫ জন, মুলাদী উপজেলায় ৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২ জন, গৌরনদী উপজেলায় ২ জন, উজিরপুর উপজেলায় ১ জন, আগৈলঝাড়া উপজেলায় ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন সদস্য, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত আমির কুটির এলাকার ৩ জন, কাশীপুর, বগুড়া রোড, বটতলা প্রত্যেক এলাকার ১ জন করে ৩ জন এবং বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩ জন সহ মোট ২৪ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ২ জন, গৌরনদী উপজেলার ১ জন, উজিরপুর উপজেলার ১ জন, সদর উপজেলার রায়পাশা এলাকার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কাউনিয়া এলাকার ৪ জন, কলেজ এভিনিউ, ধান গবেষনা রোড, নতুন বাজার প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, ব্যাপ্টিস্ট মিশন রোড, সদর রোড, আমির কুটির, রুপাতলি, জিয়া সড়ক প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, ১ জন ব্যাংকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন স্টাফসহ ২৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।