বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর বরিশাল-৫ আসনের এ সংসদ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। গতকাল ২য় পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গত ২৮ জুন জাতীয় সংসদে নমুনা পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ ব্যাপারে আ’লীগ নেতা খান মামুন বলেন, গত ২৮ জুন করোনা পরীক্ষা করা হলে পরেরদিন প্রাপ্ত ফলাফল পজেটিভ রিপোর্ট আসে। এরপরই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে গত ৩ দিন যাবত চিকিৎসা দেওয়া হয়। আজ ২ জুলাই পুনরায় তার করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন। এদিকে, পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ জুলাই করোনা পজেটিভ রিপোর্ট আসার পর থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সিএমএইচে চিকিৎসা গ্রহন করেন। আজ পুনরায় পরীক্ষায় নেগেটিভ আসছে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।’