বরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২০, ১৭:১৪
  • 812 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২০, ১৭:১৪
  • 812 বার পঠিত
বরগুনায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের ১৩ বছরের এক মানষিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আসামী করে বামনা থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলার আসামী হলেন, একই গ্রামের সুলতান প্যাদার ছেলে মো. বাবুল প্যাদা(৩৫)। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১ জুলাই) বিকাল তিনটায়। তবে স্থানীয় প্রভাবশালীদের চাপে ভুক্তভোগী ওই শিশুটির পরিবার ঘটনাটি প্রথমে প্রকাশ করতে সাহস পায়নি বলে জানান ধর্ষিতার বাবা। অবশেষে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় গত বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে ধর্ষিতার পিতা বাদি হয়ে বামনা থানায় মামলাটি দায়ের করতে সক্ষম হন।
এ বিষয়ে ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা বলেন, আমার মেয়ে মানষিক প্রতিবন্ধি। অনেক দিন ধরে বাবুল প্যাদা আমার মেয়েকে উত্যক্ত করে আসছিলো। ঘটনার দিন আমরা কেউ ঘরে ছিলাম না। এই সুযোগে বখাটে বাবুল আমার ঘরে ঢুকে আমার প্রতিবন্ধী শিশুকে জোড় করে ধর্ষণ করে। মেয়ের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়। এ সময় আমার প্রতিবেশী অনেকেই তাকে আমার ঘর থেকে বেড় হতে দেখেছে। এ ঘটনাটি স্থানীয় পর্যায়ে মিমাংসা করার জন্য প্রভাবশালীরা আমাকে দফায় দফায় প্রস্তাব দেয়। আমি মিমাংসা চাইনা। আমি চাই ওই ধর্ষকের উপযুক্ত শাস্তি হোক। আর যেন কোন নিস্পাপ শিশু বখাটেদের লালসার শিকার না হয়।
তবে অভিযুক্ত ধর্ষক বাবুল প্যাদা বলেন, একটি ছাগল নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষ আমাকে মিথ্যা ধর্ষণের অভিযোগে ফাসানোর চেষ্টা করছে।
বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার বলেন, বৃহস্পতিবার রাতে ওই প্রতিবন্ধী শিশুটির বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা যথা নিয়মে মামলা নিয়েছি। তবে ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছেন। আসামীকে গ্রেফতারের প্রচেস্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493