সাইফুল নামে শ্রমিক দলের কোন ভারপ্রাপ্ত সম্পাদক নেই- সরোয়ার

শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ে তেলেসমাতি

  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২০, ২১:২২
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২০, ২১:২২
  • 798 বার পঠিত
শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ে তেলেসমাতি

স্টাফ রিপোর্টার ॥ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদ নিয়ে তেলেসমাতি শুরু হয়ে গেছে। ৮জনের জুনিয়র একজন নিজেকে স্ব ঘোষিত ভারপ্রাপ্ত সম্পাদক বানিয়ে নিজে নিজে প্রেস রিলিজ পত্রিকায় প্রদান করায় কোন্দল প্রকাশ্যে উঠে এসেছে। শ্রমিকদলের সভাপতি মজিবর রহমান সরোয়ার দাবি করেছেন সাধারণ সম্পাদক পদে তিনি কাউকে মনোনয়ন দেননি।ন গতকাল বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায় বিএনপির একটি ত্রান বিতরণ অনুষ্ঠানের সংবাদে শ্রমিক দলের ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে সাইফুল ইসলামের নাম লেখার প্রতিবাদ করেছেন শ্রমিক দলের শীর্ষ পর্যায়ের ৭ নেতা। এরা হচ্ছেন জাতাীয়তাবাদি শ্রমিক দল কোতোয়ালী শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম আকন, সম্পাদক মোঃ বাবুল হোসেন, জেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুল হক, সহ সভাপতি মোঃ মজিবর রহমান, সহ সভাপতি মোঃ সুলতান আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, সহ সাধারণ সম্পাদক মোঃ নেয়ামুল হক। প্রতিবিাদ লিপিতে তারা জানান ১ মার্চ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বশির আহম্মদের মৃত্যুর পর এ পদটি শূণ্য আছে। এ পদে গতকাল কয়েকটি স্থানীয় পত্রিকায় সাইফুল ইসলামের নাম উল্লেখ করা হয়। জানা গেছে সাইফুল ইসলাম নিজে প্রেস রিলিজ লিখে পত্রিকা অফিসগুলোতে সরবরাহ করে। প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয় সাইফুল ইসলামের চেয়ে ৮জন সিনিয়র সহ সাধারণ সম্পাদক রয়েছেন। তাদের ডিঙ্গিয়ে সাইফুল ইসলামের নাম আসায় তারা ক্ষুদ্ধ ও মর্মাহত।
এ ব্যাপারে কেন্দ্রয় বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট বলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদে কাউকে মনোনীত করা হয়নি। সাইফুল যে কাজটি করেছে সেটি অন্যায়। তাকে বারণ করে দেয়া হয়েছে এ ধরনের পদবি না ব্যবহার করা জন্য।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493