আবার বাড়‌ছে ব‌রিশা‌লে করোনা সংক্রমন/ ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬

  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ০০:০৮
  • 725 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ০০:০৮
  • 725 বার পঠিত
আবার বাড়‌ছে ব‌রিশা‌লে করোনা সংক্রমন/ ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬

আবার বাড়‌ছে ব‌রিশা‌লে ক‌রোনা সংক্রমন। বরিশাল জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৫৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। মারা গে‌ছেন এক জন। আজ শনাক্ত হওয়া ৫৬ জন সহ অদ্যাবধি এ জেলায় ১৬৫৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

অপর দি‌কে জেলায় করোনা আক্রান্ত ১২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ৪৩৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সুত্র জেলা প্রশাসন।

আজ ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ২ জন, আগৈলঝাড়া উপজেলার ২ জন, সদর উপজেলার ১২জন সহ মোট ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ সাভারের বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ১ জন, সদর জেনারেল হাসপাতালের ২ জন নার্সসহ সদর উপজেলার ১৩ জন মিলিয়ে মোট ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ৩ জন, গৌরনদী উপজেলার ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, সদর উপজেলাধীন লাকুটিয়া এলাকার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলি ও বিএম কলেজ প্রফেসর গলি প্রত্যেক এলাকার ৩ জন করে ৬ জন, ফরেস্টার বাড়ি এলাকার ২ জন, ব্রাউন কম্পাউন্ড, বাংলাবাজার, হসপিটাল রোড, ফিশারি রোড, নবগ্রাম রোড, সিএন্ডবি রোড, বগুড়া রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, ব্যাংকে কর্মরত ১ জন, আরআরএফে কর্মরত ১ জন, জেলা পুলিশের ২ জন সদস্যসহ ২৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493