বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৮ হিজরি
বরিশালের গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, গত ৩০ জুন তিনি গৌরনদী খাদ্য গুদামে যান। সেখান থেকে ফিরে আসার পর ওইদিন তার শরীরে জ¦র ও ব্যাথা অনুভব হলে বাসায় বসেই চিকিৎসা নিয়ে আসছিলেন। গত ২ জুলাই তিনি করোনার সেম্পল দিলে ৩ তারিখে তার করোনা ভাইরাস পজেটিভ ধরা পরে। তিনি নিজবাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার আশু রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।