বরিশালে শেবাচিমে করোনা আক্রান্ত ২ রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ১৩:৩৪
  • 768 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ১৩:৩৪
  • 768 বার পঠিত
বরিশালে শেবাচিমে করোনা আক্রান্ত ২ রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক :: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৫টায় হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের রোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৫টার দিকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা অরুন কুমারের ছেলে সুনিল কুমার (৫০) শেবাচিম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি গত ৫ জুন দুপুর ১২টায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। পরবর্তীতে নমুনা পরীক্ষা করে গত ১৩ জুন তার করোনা পজিটিভ পাওয়া যায়। চিকিৎসাসেবা দেওয়া শেষে গত ২৬ জুন দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করলে নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

অপরদিকে সকাল সাড়ে ৫টায় পিরোজপুর সদরের সেনাখালী এলাকার নূর মোহাম্মদের ছেলে সফিকুল ইসলাম (৫০) শেবাচিম হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন। এর আগে গত ২৮ জুন দুপুর ১২টায় তিনি করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে নমুনা পরীক্ষা করে গত ১৩ জুন তার করোনা পজিটিভ পাওয়া যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলশন ওয়ার্ডে মোট ১০৯ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে পজিটিভ ৩৮ জন।

এদিকে গত বৃহস্পতিবার (২ জুলাই) নতুন শনাক্ত হওয়া ৫৬ জনসহ বরিশাল জেলায় এ পর্যন্ত এক হাজার ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সর্বশেষ ১২ জনসহ ৪৩৫ জন রোগী সুস্থ হয়েছেন। ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493