ব‌রিশা‌লে জোড়া খুন!

পু‌ত্রের গলাকাটা লা‌শের ১৬ ঘন্টা পর পিতার লাশ উদ্ধার

  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ১৩:৪৯
  • 947 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ১৩:৪৯
  • 947 বার পঠিত
পু‌ত্রের গলাকাটা লা‌শের ১৬ ঘন্টা পর  পিতার লাশ উদ্ধার

ব‌রিশা‌লে জোড়া খুন!
পু‌ত্রের গলাকাটা লা‌শের ১৬ ঘন্টা পর পিতার লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জে মাuছ ধরা ‘চাই’ বিক্রি করতে এসে ছেলের পর এবার বাবার লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের চর লক্ষিপাশা পান্ডব নদীর তীরে একটি বাগান থেকে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় পুত্রের গলাকাটা লাশ উদ্ধার হয়। এর ১৬ ঘন্টা পর আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় পিতার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দীন (৫৫) ও তার ছেলে ইয়াসিন (২০) ‘মায়ের পরশ’ নামক ট্রলার নিয়ে মাছ ধরা ‘চাই’ বিক্রি করতে উপজেলার শিয়ালঘুনি বাজারে আসে। ‘চাই’ বিক্রি শেষে ফেরার পথিমধ্যে পান্ডব নদীর মধ্যে তারা খুন হয়।

একই এলাকা থেকে চাই বিক্রি করতে আসা হাসান জানায়, হেলাল ও তার ছেলে ইয়াসিন শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে প্রায় ৬০ পিস চাই বিক্রিকরে। ওই বিক্রিকৃত চাই পৌছে দিতে যাওয়ার পর থেকে তাদের আর কোন খোঁজ-খবর পাওয়া যায়‌নি।

বা‌কেরগঞ্জ থানা পু‌লিশ পরিদর্শক ( তদন্ত) নকীব আকরাম জানান, মৃত ব্য‌ক্তি‌দের নাম ঠিকানা পাওয়া গে‌ছে। তদন্ত চল‌ছে।
ব‌রিশাল জেলার অতি‌রিক্ত পু‌লিশ সুপার ( বা‌কেরগঞ্জ সা‌র্কেল) আ‌নোয়ার সাইদ জানান, ম‌নে হ‌চ্ছে এ‌দের প‌রিক‌ল্পিত ভা‌বে হত্যা ক‌রে নির্জন স্থা‌নে ফে‌লে রাখা হ‌য়ে‌ছে।হত্যাকারীদের দ্রুত গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493