বরগুনায় করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ১৪:০৫
  • 852 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২০, ১৪:০৫
  • 852 বার পঠিত
বরগুনায় করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার
আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার একেএম নুরুল হক তালুকদার (৫৮) করোনায় আক্রান্ত হয়ে শনিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
জানা যায়, একেএম নুরুল হক তালুকদার জ্বর সর্দি কাশি ও শ্বাস কষ্ট নিয়ে গত ২৪ জুন বুধবার রাত সাড়ে ৮টার সময় আমতলী হাসপাতালে ভর্তি হন। ২৫ জুন বৃহস্পতিবার সকালে তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইসিডিআরে পাঠানো হয় এবং তার অবস্থার অবনতি হলে তাকে ২৫ জুন সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠানো হয়। রাতে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নেয়া হয়। গত ২৭ জুন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজিটিভ প্রতিবেদন আসে। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকাল সোয়া আটটার সময় তিনি মৃত্যুবরণ করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাধ অধিকারী বলেন, তার শারিরক অবস্থা খুব খারাপ থাকায় আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপালে প্রেরণ করা হয় এবং স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করা হবে।
আরপাঙ্গাশিয়া ইউপির তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামীলীগ নেতা একেএম নুরুল হক তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সম্পাদক জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মো. মতিয়ার রহমান ও আমতলী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা। তার আকস্মিক মৃত্যুতে আমতলীতে গভীর শোকের ছায়া নেমে আসে ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493