বিধবা নিলুফাকে জেলা প্রশাসকের বিধবা ভাতার বই প্রদান

  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ১৭:৫৭
  • 772 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ১৭:৫৭
  • 772 বার পঠিত
বিধবা  নিলুফাকে জেলা প্রশাসকের বিধবা ভাতার বই প্রদান

চরম দারিদ্রতার মধ্যে জীবণ অতিবাহিত করা বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর গ্রামের বিধবা নিলুফা বেগমকে সমাজসেবা অধিদপ্তর সমাজকল্যান মন্ত্রনালয় কতৃক প্রদত্ত বিধবা ভাতা কার্ড হস্তান্তর করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
৬০ উর্ধ বয়সি নিলুফা বেগমের স্বামী বেশ কয়েক বছর আগে মারা যায়। ২ কন্যা সন্তানকে বিবাহ দেয়ার পর তারাও নিলুফার খোজ খবর রাখত না। তাই বাধ্য হয়ে জীবন জিবিকার প্রয়োজনে নেমে পড়ে ভিক্ষা বৃত্তিতে। টাকার অভাবে দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে থাকত একটি ছুপরি ঘরে। ইতিপূর্বে স্থানীয় কোন জনপ্রতিনিধিরা তাকে দেয়নি কোন সরকারি সুযোগ সুবিধা। স্থানীয় সাংবাদিকের মাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পরে বিষয়টি বরিশালের জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমানের নজরে আসে।
পরে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মাধ্যমে নিলুফা বেগমকে নগত ১০ হাজার টাকা সরকারি সহায়তা প্রদান করে বরিশাল জেলা প্রশাসন। আজ দুপুর ৩ টায় বরিশাল জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান নিলুফা বেগমকে তার কার্যালয়ে ডেকে এনে বিধবা ভাতার কার্ড প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক জানায় নিলুফা বেগমকে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত একটি ঘর উপহার দেয়া হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও নিলুফা বেগম যতদিন বেঁচে থাকবে সে সরকারি সকল সুবিধা পাবেন বলে জানান।
বিধবা কার্ড হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃমুনিবুর রহমান,জেলা প্রবেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ পারভেজ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493