বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৮ হিজরি
জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এর বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান করোনা পজেটিভ হয়েছেন। তবে উপসর্গবিহীন পহেটিভ হওয়ায় তিনি বাসায় আউসোলেশনে আছেন বলে জানা গেছে।
শনিবার (০৪ জুলাই) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাহাত খান নিজেই। তিনি জানান,এখন পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি।
সর্বস্তরের মানুষকে সৃষ্টিকর্তার কাছে রাহাত খানের জন্য দোয়া প্রার্থনার জন্য অনুরোধ জানিয়েছেন বরিশাল প্রেসক্লাবের সম্পািদক এসএম জাকির হোসেন।