প্রতারণা ক‌রে ভারতীয় কন্যা‌কে বি‌য়ে

বরিশাল মহানগর বিএনপির সহ সভাপতি মনিরুল ঢাকায় গ্রেফতার

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৬:২৯
  • 765 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৬:২৯
  • 765 বার পঠিত
বরিশাল মহানগর বিএনপির সহ সভাপতি মনিরুল ঢাকায় গ্রেফতার

 

স্ত্রী সন্তা‌নের তথ্য গোপন ক‌রে ভারতীয় হিন্দু কন্যা‌কে ধর্মা‌ন্তরিত ক‌রে বি‌য়ে ক‌রা এবং পরব‌তি‌র্তে খোজ খবর না নেয়ার ।‌ভি‌যো‌গে ব‌রিশাল মহানগর বিএন‌পির সহ সভাপ‌তি মনিরুল আহসান তালুকদার‌কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে রাজধানীর বনশ্রী থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলকাতার মেয়ে মলির সঙ্গে পরিচয় হয় মনিরুল আহসান তালুকদারের। এরপর তারা দু’জন ২০১৩ সালে বিয়েও করেন।

বিয়ের পর দীর্ঘদিন সংসার জীবন অতিবাহিত করার পর গত বছর বাংলাদেশে ফিরে আসেন মনিরুল। তারপর আর কলকাতা ফিরে যাননি তিনি।

তাই মলি তার স্বামীর খোঁজ নিতে তিনবার বাংলাদেশে আসেন। সবশেষ ১৩ মার্চ বাংলাদেশে আসেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর স্বামী মনিরুলের সন্ধান পান। পরে ঠিকানানুযায়ী গিয়ে দেখতে পান সেখানে তার স্ত্রী-সন্তান রয়েছেন। মলিকে দেখে অবাক হন মনিরুল। অস্বীকার করেন স্বামী-স্ত্রীর সম্পর্ক।

পরবর্তীতে মলি থানায় একটি অভিযোগ দায়ের করলে সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর বনশ্রী থেকে মনিরুলকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
মনিরুল বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি। তিনি এর আগেও আরও দু’টি বিয়ে করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী মলি জানান, বিয়ের আগে মনিরুলের কথা মতো হিন্দু ধর্মত্যাগ করেন তিনি। নাম রাখা হয় মলি আহসান তালুকদার। এরপর দু’জনের সম্পর্ক ভালোই চলছিল। এভাবে কেটে যায় প্রায় সাত বছর। গত বছরের ২২ নভেম্বর বাংলাদেশে আসেন মনিরুল।

এরপর আর কলকাতা ফিরে যাননি, যোগাযোগও করেননি। স্বামীর খোঁজে বাংলাদেশে এসে জানতে পারেন, তার স্ত্রী-সন্তান আছে। তিন মাসের বেশি সময় ধরে ঢাকায় মানবেতর জীবনযাপন করছেন তিনি (মলি)। কলকাতাতেও ফিরে যেতে পারছেন না লোকলজ্জার ভয়ে। নিজের সঙ্গে এমন প্রতারণার বিচার দাবি করেছেন তিনি।

তিনি আরও জানান, তার সরলতার সুযোগে তার কাছ থেকে প্রায় ৩০-৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মনিরুল।

সেগুলো ফেরত দেননি। টাকা নয়, স্বামীর অধিকারের দাবি নিয়েই তিনি বাংলাদেশে এসেছেন। ন্যায় বিচার দাবি করেছেন তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ভারতীয় এক নারীর অভিযোগের ভিত্তিত রাজধানীর বনশ্রী থেকে প্রতারক মনিরুলকে গ্রেফতার করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493