সাংবা‌দিক ভজহরি কুন্ডু’র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৬:৪২
  • 755 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৬:৪২
  • 755 বার পঠিত
সাংবা‌দিক ভজহরি কুন্ডু’র  তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি,০৬ জুলাই।। দৈনিক সংবাদের কলাপাড়া প্রতিনিধি ও কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ভজহরি কুন্ডু’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজুর সঞ্চালনায় স্মরণসভায় ভজহরি কুন্ডু’র কর্মময় জীবনের উপর আলোচনা করেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, বশির উদ্দিন বিশ্বাস, অমল মুখাজী, জসীম পারভেজ। উপস্থিত ছিলেন সাংবাদিক মো. এনামুল হক, মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ প্রমুখ। সভার শুরুতে ভজহরি কুন্ডুর আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।
উপকূলীয় এলাকার প্রথিতযশা সাংবাদিক ভজহরি কুন্ডু ২০১৭ সালের ৫ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে পরলোকগমন করেন। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সংবাদ পত্রিকার কলাপাড়া ও আমতলী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যসহ তিঁনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493