অতি বর্ষণ ও পূর্ণিমার প্রভাবে

মনপুরায় পানিবন্দি ৩ হাজার মানুষ

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৭:০৬
  • 850 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৭:০৬
  • 850 বার পঠিত
মনপুরায় পানিবন্দি ৩ হাজার মানুষ

মনপুরা (ভোলা) প্রতিনিধি \
ভোলার মনপুরায় অতি বর্ষণে ও পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার উপর প্রবাহিত হওয়ায় মূল ভূ-খন্ডের হাজিরহাট ইউনিয়নের দাসের হাট ও সোনার চর এলাকার নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়াও উপজেলা থেকে বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন কলাতলীর চর ও চর নিজামেও ২-৩ ফুট জোয়ারে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে তৃতীয় দিনও প্লাবিত এলাকার নিম্নাঞ্চলে বসবাসরত আনুমানিক ৩ হাজার মানুষ দিনে-রাতে দুইবেলা পানিবন্দি অবস্থায় ছিল।

এদিকে মেঘনার পানি অতি বর্ষণ ও পূর্নিমার প্রভাবে বিপদসীমার ৬ সেণ্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা (পাউবো)।

সরেজমিনে পানিবন্দি এলাকার দাসেরহাট, সোনার চর এলাকায় ও বিচ্ছিন্ন কলাতলীর চর এবং চরনিজামে মুঠোফোনে ৫০ এর উপরে বাসিন্দাদের সাথে আলাপ করে জানা যায়, তৃতীয় দিনেও অতি বর্ষণে ও পূর্ণিমার প্রভাবে ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। তবে রাতে জোয়ারের পানি বেশি হওয়ায় অনেকের ঘরে পানি প্রবেশ করেছে। দিনে-রাতে দু’বেলা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় দূর্ভোগে পড়েছেন তারা। প্লাবিত এলাকায় আনুমানিক ৩ হাজার মানুষ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর উপ-সহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, অতি বর্ষনের ও পূর্ণিমার প্রভাবে মেঘনার বিপদসীমার উপর প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে। তবে পূর্ণিমার প্রভাব আজকালের মধ্যে শেষ হলে মেঘনায় জোয়ারের পানি বিপদসীমার নিচে নেমে গেলে নিম্নাঞ্চল জোয়ারের পানি প্রবেশ করবেনা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493