মনপুরায় নতুন ৬ জনের করোনা শনাক্ত, আতংকে দ্বীপবাসী

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৭:১৩
  • 850 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ১৭:১৩
  • 850 বার পঠিত
মনপুরায় নতুন ৬ জনের করোনা শনাক্ত, আতংকে দ্বীপবাসী

মনপুরা (ভোলা) প্রতিনিধি \
ভোলার মনপুরায় চিকিৎসক, নার্স, কৃষি ব্যাংক কর্মকর্তা, পিআইও, এলজিইডি এর হিসাবরক্ষন কর্মকর্তাসহ একদিনে নতুন ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় ১৯ জনের করোনা শনাক্ত হলো। এতে আতংকিত হয়ে পড়েছে মনপুরা দ্বীপে বসবাসরত লাখ বাসিন্দারা।
এদিকে একদিনে নতুন ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় দ্বীপের বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মানতে হার্ডলাইনে যাচ্ছে ও হাট-বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়ছেন ইউএনও বিপুল চন্দ্র দাস। তবে তিনি আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান।
সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ নতুন ৬ জনের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত ২৯ জুন ১৫ জনের নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৬ জুন সোমবার ইমেইলের মাধ্যমে নতুন ৬ জনের করোনা শনাক্ত হওয়ার ফলাফর জানা যায়। এদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, ১ জন নার্স, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ১ জন কৃষি ব্যাংক কর্মকর্তা, ১ জন এলজিইডি’র হিসাবরক্ষণ কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীর স্ত্রী। এরা সবাই সুস্থ্য রয়েছেন। হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এই পর্যন্ত মনপুরায় ২৭৮ জনের নমুনা সংগ্রহের ফলাফলে ১৯ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ১১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581