বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের ৬ যাত্রী নিহত

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ২০:১৮
  • 738 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ২০:১৮
  • 738 বার পঠিত
বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের ৬ যাত্রী নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল এলাকায় সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ওই ভ্যানের ছয়জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে। ছবি: প্রথম আলোদিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল এলাকায় সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ওই ভ্যানের ছয়জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে। ছবি: প্রথম আলোদিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাসের চাপায় ব্যাটারিচালিত একটি ভ্যানের ছয়জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে উপজেলার পঁচিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে রংপুরগামী বিআরটিসির একটি বাস ওই এলাকায় পৌঁছার পর বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ওই ভ্যানের সাতজন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নেওয়ার পথে অন্য একজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন বীরগঞ্জ উপজেলার ভাবকী এলাকার ইদ্রিস আলীর স্ত্রী নাসরীন আক্তার (৪৫) ও তাঁর মেয়ে রুপা আক্তার (৮), কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের আবদুল গনির ছেলে আবুল হোসেন (৬০) ও তাঁর স্ত্রী আসমা খাতুন (৫০) এবং তাঁদের নাতনি লামিয়া আক্তার (৭), একই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী নারগিস আক্তার (৩৫)।

সোমবার বিকেলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান জানান, দুপুরে উপজেলার পঁচিশ মাইল বাজার এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে চাপা দিলে ভ্যানটি উল্টে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অন্য একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনজন। তবে এ দুর্ঘটনায় বাসের বাসের যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় দশ মাইল হাইওয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493