পটুয়াখালীতে ওসির বাড়িতে পুলিশ বেশে ডাকাতি!

  • আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ২১:৪৫
  • 822 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ২১:৪৫
  • 822 বার পঠিত
পটুয়াখালীতে ওসির বাড়িতে পুলিশ বেশে ডাকাতি!

পটুয়াখালীর বাউফল উপজেলায় পুলিশ পরিচয়ে এক ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উল্টর কাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, ডাকাতি হওয়া ওই দ্বিতল ভবনের বাড়ির মালিক মো. মনিরুল ইসলাম। তিনি বর্তমানে পিরোজপুরের নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত আছেন। ঘটনার সময় ওই বাসভবনে তার মা অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেগম নূরজাহান ও ভাই ফোরকান আকন ছিলেন। বেগম নূরজাহান জানান, রোববার আনুমানিক রাত দেড়টার দিকে তাদের দ্বিতল ভবনের নিচতলার পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে পাঁচ থেকে ছয় জনের একটি দল ভেতরে ঢোকে। পরে তার কক্ষের সামনে এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে তিনি দরজা খুলে দেন। পরে তাকে ও ছেলে ফোরকানকে জিম্মি করে নগদ ৬৫ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তারা। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আশা করি খুব শিগগিরই ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হবো।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493