বাকেরগঞ্জে পিতা-পুত্রকে হত্যার ‌লোমহর্ষক বর্ননা তিন ঘাত‌কের

  • আপডেট টাইম : জুলাই ০৭ ২০২০, ১৫:৫৬
  • 800 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৭ ২০২০, ১৫:৫৬
  • 800 বার পঠিত
বাকেরগঞ্জে  পিতা-পুত্রকে হত্যার ‌লোমহর্ষক বর্ননা তিন ঘাত‌কের

শামীম আহমেদ \

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের চর লক্ষ্মীপাশার পান্ডব নদী ও পাশ্ববর্তী নদীর তীর সংলগ্ম ঝোপের ভিতর থেকে ১৬ ঘন্টার ব্যবধানে পিরোজপুর জেলার নাজিরপুর ইউনিয়নের কলার দোয়ানিয়া গ্রামের বাসিন্দা ও চাই ব্যবসায়ী হেলাল উদ্দিন হাওলাদার(৫৫) ও পুত্র ইয়াসিন হাওলাদার (২০) এর লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছিল। এ‌দের উভ‌য়ের গলা ধারা‌লো অস্ত্র দি‌য়ে কাটা ছিল। চাঞ্চল্যকর পিতা-পুত্রের হত্যাকারীদের ৪৮ ঘন্টার ম‌ধ্যে গ্রেফতা‌রে সফল হয় পু‌লিশ। তিন ঘাত‌ক‌কে লুন্ঠন করে নেওয়া ইঞ্জিন চালিত ট্রলার ও মোবাইল,রক্তমাখা কাপড়-চোপড় সহ গ্রেফতার করা সম্ভব হয়েছে।

আটককৃতরা হচ্ছে মোঃ বাদশা হাওলাদার (৩৮) পিং মৃত জয়নাল হাওলাদার, সাং দুবার চর (২) মোঃ শাহীন খাঁ (২৫), পিতা মোঃ সবুজ খাঁ ও মোঃ ছানির হাওলাদার (১৭),পিতা আমির হোসেন হাওলাদার, উভয়ের ঠিকানা বরিশাল জেলার বাকেরগঞ্জের গোমা। এদের মধ্যে এক নং হত্যাকারী বাদশার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় দস্যুতা,চুরি সহ বিভিন্ন মামলা রয়েছে।

আজ মঙ্গলবার (৭ই) জুলাই সকাল ১১ টায় বরিশাল পুলিশ লাইনস্থ ইন সার্ভিস টেনিং সেন্টারে এক সংবাদ সম্মেলনে পিতা ও পুত্রের হত্যাকারী ঘাতকদের পরিচয় সহ তাদের কর্মকান্ডের কথা তুলে ধরেন বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (পিপিএম বিপিএম)।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নইমুল হক,অতিরিক্ত পুলিশ সুপার সরদার ফরহাদ হেসেন ও বাখেরগঞ্জ এসপি সার্কেল আরোয়ার সাঈদ প্রমুখ।

এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সন্ধায় অজ্ঞাতনামা গলা কাটা লাশ পড়ে আছে এসংবাদ পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝোপের ভিতর থেকে লাশ উদ্ধার করে। পরের দিন সকাল ৮টায় আ‌রো একই স্থান থে‌কে আরও এক‌টি ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ‌দের প‌রিচয় সনা‌ক্তের পর দ্রুত মাঠে না‌মে পু‌লিশ।

আসামীরা স্বীকারোক্তি দিয়ে বলেন, হত্যাকান্ডের ৪/৫দিন আগে থেকেই তাদের উপর নজর রাখে । ঘটনার দিন ৬০পিছ চাই কেনার কথা বলে এবং চাইগুলো তাদের এলাকায় পৌছে দেবার অনুরোধ করে।

পূর্ব থেকেই পরিকল্পনামাফিক বাদশা শাহীন ও সানি ট্রলারে উঠে এবং চর লক্ষ্মীপাশা নামকস্থানে থামিয়ে চাইগুলো নামাতে বলে। অপরদিকে ইয়াসিনকে টাকা দেবার কথা বলে সানি ও শাহীন একটু দুরে বাগানে নিয়ে যাবার সময় পিছন থেকে ছুরি দিয়ে গলা কেটে ফেলে। অন্য দু’জন হাত পা চেপে ধরে হত্যা নিশ্চিত করে।

এর হত্যাকারীরা নদীর তীরে এসে বৃদ্ধ হেলাল উদ্দিন কে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়ে ছুরি পেটের দুইপাশে ছুরি বসিয়ে হত্যা নিশ্চিত করে পানিতে ডুবিয়ে দেয়। আসামীরা ভিকটিমের সাথে থাকা ৩৫০০ টাকা,১টি মোবাইল,ট্রলার ও পড়নের কাপড়-চোপড় নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।

অপরদিকে লাশ উদ্ধারের পরপরই পু‌লিশ তথ্য-প্রযুক্তি বিষয়ে মোবাইল ফোনের সূত্র ধরে ৬ই জুলাই ঢাকার সদরঘাট এলাকার তেলঘাট নামকস্থান থেকে ঘাতক তিনজনকে গ্রেফতার করা সহ ট্রলারটি উদ্ধার করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493