বরিশাল ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৮ হিজরি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মীর ফারুকের (৫১) মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টা ৫মিনিটে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত এসআই মীর ফারুক বরিশাল জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি থানার বাউরিয়া গ্রামের বাসিন্দা।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, ৫ জুলাই এসআই মীর ফারুকের করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে ওইদিনই তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।