করোনা বিজয়ী বীর পুলিশ যোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট টাইম : জুলাই ০৮ ২০২০, ২০:৩৮
  • 705 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৮ ২০২০, ২০:৩৮
  • 705 বার পঠিত
করোনা বিজয়ী বীর পুলিশ যোদ্ধাদের সংবর্ধনা

রোনা বিজয়ী ৫২ পুলিশ সদস্যকে কাজে যোগদানের পূর্বে সংবর্ধনা দেয়া হয়। আজ বুধবার সকাল ১০ টায় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার)এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই করোনা যুদ্ধে বিজয়ী অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেলসহ সকল করোনা বিজয়ী পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এসময় করোনা যুদ্ধে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে হয়।

বিএমপি কমিশনার বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে ‘স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অসামান্য অবদানের জন্য আমরা যেমনি গর্ববোধ করি; তেমনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর সময় বাংলাদেশ পুলিশ যে মানবিক অবদান রেখে চলছে তার জন্য বাংলাদেশ পুলিশ তথা এদেশের আপামর জনগণ গর্ববোধ করে।

এছাড়াও তিনি সবাইকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ও আইইডিসিআর কর্তৃক ঘোষিত যে স্বাস্থ্য বিধিমালা বা গাইডলাইন সেগুলো মেনে চলার জন্য পুনরায় সবাইকে সতর্ক করেন এবং যারা আক্রান্ত হয়েছে তাদের পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন করোনা বিজয়ী অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম তার অভিজ্ঞতা কথা সবার সাথে শেয়ার করে সবাইকে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে করোনা জয়ী পুলিশ সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুলিশ কমিশনারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আবেগাপ্লুত হয়ে পড়ে বলেন, তারা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে মানসিকভাবে নিজের পরিবারের কথা চিন্তা করে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়লেও মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের ডায়নামিক নেতৃত্বে, পিতৃসুলভ ভালোবাসায়, সঠিক দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আল্লাহর অশেষ রহমতে তারা সফলতার সহিত করোনা যুদ্ধে জয়ী হতে পেরেছেন।

উল্লেখ্য যে, বরিশাল মেট্রোপলিটন পুলিশে এখন পর্যন্ত সর্বমোট ২১৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বমোট সুস্থ হয়েছেন ৮৫ জন। যার ভিতরে ইতিপূর্বে ৩৪ জন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং আজ ৫২ জন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোক্তার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স বিএমপি মোহাম্মদ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানা বিএমপি রসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার এন্ড কাউনিয়া জোন মোঃ আঃ হালিম সহকারি পুলিশ কমিশনার ফোর্স এন্ড ট্রাফিক বিএমপি মোঃ মাসুদ রানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493