বিভা‌গে জিয়া শাহীন, ইছা তালুকদার, জেলায় গা‌জি ছালাম, ফি‌রোজ আহ‌মেদ

বেসরকারী শিক্ষা প্র‌তিষ্ঠান ( এম‌পিও ভুক্ত) তৃতীয় শ্রেনী কর্মচারী ফেডা‌রেশ‌নের ক‌মি‌টি গঠন

  • আপডেট টাইম : জুলাই ০৯ ২০২০, ১৫:০০
  • 1246 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৯ ২০২০, ১৫:০০
  • 1246 বার পঠিত
বেসরকারী শিক্ষা প্র‌তিষ্ঠান ( এম‌পিও ভুক্ত) তৃতীয় শ্রেনী কর্মচারী ফেডা‌রেশ‌নের ক‌মি‌টি গঠন

গতকাল ব‌রিশাল ব্রজ‌মোহন বিদ্যাল‌য়ে বেসরকারী শিক্ষা প্র‌তিষ্ঠান (এম‌পিওভুক্ত) তৃতীয় শ্রেণী কর্মচারী ফেডারেশ‌নের এক সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন বিভাগীয় সভাপ‌তি জিয়াশাহীন। সভার শুরু‌তে কর্মচারী ফেডা‌রেশ‌নের অন্যতম সদস্য , ক‌লে‌জি‌য়েট স্কু‌লের গ‌নি হাওলাদা‌রের মৃতু্য‌তে এক মি‌নিট নিরাবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। এরপর সাংগঠ‌নিক আ‌লোচনায় বক্তব্য রাখেন ঝালকাঠীর সৈয়দা জা‌মিলা খাতুন বা‌লিকা মাধ্য‌মিক বিদ্যালয় ও ক‌লে‌জের ইছা তালুকদার, ব্রজ‌মোহন বিদ্যালয় ব‌রিশা‌লের ফি‌রোজ আহ‌মেদ, টাউন মাধ্য‌মিক বিদ্যালয় ব‌রিশা‌লের মোঃ হুমায়ুন ক‌বির, উদয়ন মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের জসীম উ‌দ্দিন আহ‌মেদ, আছমত আলী খান (এ‌কে) স্কু‌লের মোঃ কামাল হোসেন, শে‌রে বাংলা নগর স্কুলের মোঃ ম‌নির, শে‌রে বাংলা ডে নাই‌টের সুমন চন্দ্র গুহ এবং বিএম স্কু‌লের আব্দুস ছালাম। সভায় বক্তারা বেসরকারী শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের অ‌ফিস সহকারী‌দের বেতন স্কেল নি‌য়ে ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন স্কু‌লের সকল দাপ্ত‌রিক , ক‌ম্পিউা‌রের সকল তথ্যপুরণসহ দিন রাত কাজ কর‌তে হয়। সেখা‌নে ৪র্থ শ্রেণী কর্মচারী‌দের চে‌য়ে মাত্র ৪০০ টাকা বে‌শি এবং সহকারী গ্রন্থাগ‌রি‌কের চে‌য়ে প্রায় ৭ হাজার টাকা কম স্কে‌লে চাকুরী কর‌তে হ‌চ্ছে। এছাড়াও স্কু‌লের কোন ক‌ম্পিউটার প্র‌শিক্ষ‌নে তা‌দের প্রেরণ করা হয় না। সভা‌প‌তি জিয়া শাহীন তার বক্ত‌ব্যে আগামী ১৯ জুলাই মাধ্য‌মিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদপ্ত‌রের আঞ্চ‌লিক উপপ‌রিচালকের মাধ্য‌মে শিক্ষা মন্ত্রনালয় বরাবর স্মারক লি‌পি পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর বিশদ আ‌লোচনা‌ন্তে বিভাগীয় ক‌মি‌টি‌তে সভাপ‌তি প‌দে জিয়া শাহীন , সম্পাদ‌কের শূণ্য প‌দে ইছা তালুকদার এবং জেলা ক‌মি‌টি‌তে সভাপ‌তি গা‌জি আব্দুস ছালাম ও সম্পাদক ফি‌রোজ আহ‌মেদ‌কে আবারও পূনঃ নির্বা‌চিত করা হয়। ব‌রিশাল মহানগর ও সদর উপ‌জেলা ক‌মি‌টি আগামী সভায় পূনঃগঠ‌নের সিদ্ধান্ত নেয় হয়। সভায় ব‌রিশা‌লের ৬ জেলায় নতুন ক‌মি‌টি গঠ‌নের সিদ্ধান্ত নেয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493