বরিশাল বিভাগে নতুন করে ৭১ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৮০

  • আপডেট টাইম : জুলাই ০৯ ২০২০, ১৬:২৫
  • 723 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৯ ২০২০, ১৬:২৫
  • 723 বার পঠিত
বরিশাল বিভাগে নতুন করে ৭১ জনের করোনা শনাক্ত, মোট মৃত্যু ৮০

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭২২ জন। এ ছাড়া বিভাগে মৃত্যু হয়েছে ৮০ জনের।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এ পর্যন্ত শনাক্তদের মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি। এই জেলায় ১ হাজার ৮০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৫৭৯, ভোলায় ৩৬২, পিরোজপুরে ৩১৮, বরগুনায় ৩৫৩ ও ঝালকাঠিতে ৩০৫ জন রয়েছেন।

কোভিডে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩১ জন মারা গেছেন বরিশাল জেলায়। এ ছাড়া পটুয়াখালীতে ২৩, ঝালকাঠিতে ১১, পিরোজপুর, বরগুনা ও ভোলায় ৫ জন করে মারা গেছেন।

গত ৯ এপ্রিল বরগুনার আমতলী ও পটুয়াখালীর দুমকি উপজেলায় করোনা উপসর্গে দুজনের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়। তাদের মৃত্যুর মধ্য দিয়ে বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493