বরিশাল ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
করোনাভাইরাস জয় করে সুস্থ হলেন ভোলা জেলা জজ মাহমুদুল হক। আজ শুক্রবার সকালে তিনি নিজ কর্মস্থল ভোলায় ফিরেছেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক।
মাহমুদুল হক বলেন, মহান আল্লাহর রহমতে আর মাননীয় আইন মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, শ্রদ্ধেয় বিকাশ স্যারসহ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন কর্মকর্তা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মহোদয়সহ ভোলার সম্মানিত ডিসি, সিভিল সার্জন সিজেএম সানাউল্লাহসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র এক ঘণ্টার মধ্যে আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এজন্য সংশ্লিষ্ট সকলের নিকট আমি চিরকৃতজ্ঞ থাকব।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ জাকারিয়া, জেলা নাজির আমির হোসেন, কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ জুন মাহমুদুল হকের করোনা পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২১ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকা ইউনিভার্সাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।