পটুয়াখালীতে সব্জি চাষে ৪৪৮ জন কৃষককে বীজ ও অর্থ প্রদান

  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ২১:২৬
  • 965 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২০, ২১:২৬
  • 965 বার পঠিত
পটুয়াখালীতে সব্জি চাষে ৪৪৮ জন  কৃষককে বীজ ও অর্থ প্রদান

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর উদ্যোগে খরিপ-১/২০২০-২১ মৌসুমে সব্জি পুষ্টি বাগান আবাদের লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৪৪৮ জন কৃষক-কৃষানীকে নগদ অর্থ ও সব্জি বীজসহ বিভিন্ন উপকরন বিতরন সম্পন্ন।
গত মঙ্গলবার দুপুর ১২ টায় সদর উপজেলা অর্ডিটরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মারজিন আরা মুক্তা এর সঞ্চালনায় কৃষি উপকরন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষক-কৃষানীদের মাঝে বিনা মূল্যে বীজ ও নগদ অর্থ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃে গোলাম সরোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারন অফিসার ধীমান মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফুসার মোঃ নাসির উদ্দিন, এইও আঃ বারেক সিকদার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আঃ সালাম প্রমুখ। প্রতিজনকে ১ শতক জমিতে সব্জি উৎপাদনে আন্তঃ পরিচর্যাসহ জৈব ও রাসায়নিক সার বাবদ প্রতিজন কৃষককে ১৯৩৫ টাকা করে ৪৪৮ জনকে ১৩ লক্ষাধিক টাকা মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্টে দেয়া হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার মারজিন আরা মুক্তা জানান। সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ অর্থ বিতরন সম্পন্ন করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493