অবশেষে আসছেন গেইল

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ০৯:৪৯
  • 1044 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ০৯:৪৯
  • 1044 বার পঠিত
অবশেষে আসছেন গেইল

বঙ্গবন্ধু বিপিএলে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের খেলতে আসা নিয়ে নাটক কম হয়নি। অনেক নাটকীয়তার পর অবশেষে সুখবর দিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এক প্রেস বিজ্ঞপ্তি ও নিজেদের অফিসিয়াল টুইটার পেজে তারা জানিয়েছে, গেইলের বিপিএল খেলকে আসা নিয়ে আর কোন সন্দেহ নেই।

এ ব্যাপারে দলটির ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান জানান, গেইলের বিপিএল খেলা নিয়ে কোন সংশয় নেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিশেষ এই বিপিএল মাতাবেন ক্যারিবীয় ব্যাটিং কিংবদন্তী ক্রিস গেইল।

তিনি আরো জানিয়েছেন, গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে তার মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে, বিপিএলে খেলার ব্যাপারে তার কখনো আপত্তি ছিলো না।

যদিও শুরুর দিকে গেইলকে পাওয়া যাবে না বলে জানান তিনি। তবে, পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও সৈয়দ ইয়াসির আলম জানিয়েছেন, ক্রিস গেইলের এজেন্টের সঙ্গে সব কিছু চূড়ান্ত হয়েছে। সামান্য কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে।

উল্লেখ্য, বিপিলের প্লেয়ার্স ড্রাফট থেকে সর্বপ্রথম গেইলকে দলে নেয় চট্টগ্রাম। এরপর হঠাৎই মানজি সুপার লিগে দেয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন,  বিপিএলের কথা তিনি জানেনই না। শঙ্কা তৈরি হয় তার বিপিএল খেলা নিয়ে। পরবর্তী নানান গুঞ্জন শেষে এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছালেন গেইল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493