দেশের ৬০ শতাংশ স্থানীয় পত্রিকা বন্ধ হয়ে গেছে

  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২০, ১৪:৫১
  • 897 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২০, ১৪:৫১
  • 897 বার পঠিত
দেশের ৬০ শতাংশ স্থানীয় পত্রিকা বন্ধ হয়ে গেছে

করোনাকালে দেশের ৬০ দশমিক ৩১ শতাংশ স্থানীয় পত্রিকা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম নেটওয়ার্ক (বিআইজেএন)।

শনিবার বিআইজেএন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে। এতে সংগঠনটিরপ্রধান সমন্বয়কারী আমীর খসরু মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের ৩৪টি জেলার ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের ওপর সম্প্রতি একটি জরিপ কাজ চালানো হয়। এতে দেখা যায় দেশের ৬০.৩১ শতাংশ অর্থাৎ ২৭৫টি স্থানীয় পত্রিকা বন্ধ হয়ে গেছে। ১৮টি পত্রিকা অনিয়মিতভাবে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ১৬৩টি পত্রিকা।আমীর খসরু বলেন, সংবাদপত্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রধান কারণ বিজ্ঞাপন বন্ধ হয়ে যাওয়া। একারণে স্থানীয় পর্যায়ের অনেক তথ্য আর উঠে আসছে না। স্থানীয় অধিকাংশ সংবাদ জাতীয় পত্রিকার জায়গা পায়না। ফলে স্থানীয় পত্রিকার মাধ্যমে এই তথ্য প্রবাহ সচল থাকে।
কিন্তু এখন পত্রিকাগুলো বন্ধ হওয়ায় দুর্নীতিবাজদের ভীতি কমে এসেছে।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, করোনাকালের আগের থেকে এখন সংবাদপত্রের স্বাধীনতা কমে গিয়েছে আবার স্থানীয় পত্রিকাগুলো বন্ধ হওয়ায় তথ্যপ্রবাহের একটা ঘাটতি দেখা দিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493