পিরোজপুরে আরও ৩০ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২০, ১৭:১৭
  • 796 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২০, ১৭:১৭
  • 796 বার পঠিত
পিরোজপুরে আরও ৩০ জনের করোনা শনাক্ত

পিরোজপুরে নতুন করে ৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তে সংখ্যা হলো ৩৭৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর মধ্যে ৫ জন মারা গেছেন।

নতুন করোনা আক্রান্তের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ১০ জন, ভান্ডারিয়ায় ৭ জন, মঠবাড়িয়ায় ২ জন, কাউখালীতে ৬ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৫ জন রয়েছেন। জেলায় ৩৪ জন করোনা আক্রান্ত রোগী আইসোলেশনে আছেন।

পিরোজপুর জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৭৭২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জেলায় করোনাভাইরাস সংক্রমণের মাত্রা মঠবাড়িয়া উপজেলায় সবচেয়ে বেশি। এ উপজেলায় ১১১ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এর পরেই বেশি আক্রান্ত এলাকা ভান্ডারিয়া উপজেলা। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭৬ জন। এছাড়া পিরোজপুর সদর উপজেলায় করোনা আক্রান্তে হয়েছে ৭৫, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৪৪ জন, কাউখালী উপজেলায় ২৭ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

পিরোজপুর সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকি জানান, বর্তমানে জেলায় কোন লকডাউন না থাকা এবং লোকজনের চলাচল স্বাভাবিক হওয়ায় কমিউনিটি ট্রান্সমিশনের কারণে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েছে। তাছাড়া অনেক ক্ষেত্রেই মানুষজন স্বাস্থ্যবিধি মেনে চলছে না।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493