হিজলায় ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২০, ২১:১৩
  • 733 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২০, ২১:১৩
  • 733 বার পঠিত
হিজলায় ১৪৪ ধারা জারি

শামীম আহমেদ ॥ হিজলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় আওয়ামীলী ও সংসদ সদস্যগ্রুপ একই স্থানে পাল্টিপাল্টি সমাবেশ ডাকায় নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করে।
জানা গেছে বরিশালের হিজলা উপজেলা থেকে ৪ মৌজা কেটে মেহেন্দিগঞ্জ উপজেলার সাথে সম্পৃক্ত করার প্রতিবাদে এবং মেঘানার কড়াল গ্রাসের ভাঙ্গন থেকে রক্ষা করার দাবীতে উপজেলার এক থেকে দেড়শত গজের মধ্যে উপজেলা আওয়ামীলীগ এবং বর্তমান সংসদ সদস্য গ্রুপ একই সময়ে পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এ নিয়ে উত্তেজনা ছড়াতে থাকে। এলাকাল শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করে সকল অনুষ্ঠান বন্ধ ঘোষনা করে।
আজ শনিবার (১১ই) জুলাই সন্ধা ৭টায় উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র কবিরাজ এ আদেশ জারী করেন।
জানা গেছে রোববার (১২ই) জুলাই সকাল ১০ টায় হিজলা উপজেলা আওয়ামীলীগের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা এ্যাড,আফজালুল করীম,উপজেলা আওয়ামীলীগ সদস্য মইনুদ্দিন চিসতি সহ দলীয় নেতা কর্মীরা উপজেলা পরিষদ মাঠে কর্মসূচি পালনের আয়োজন করে।

একই দাবীতে সংসদ সদস্য পঙ্কজ দেব নাথ সমর্থিত উপজেলা চেয়ারম্যান বেলায়েত ঢালি, বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপজেলার বাসস্টান্ড বঙ্গবন্ধু ম্যুরালের নিকট মানববন্ধন সমাবেশের আয়োজন করে।

এক থেকে দেড়’শ গজের মধ্যে উপজেলায় সরকার দলীয় দুটি গ্রুপ পৃথকভাবে কর্মসূচির আয়োজন করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করার মাধ্যমে দুটি দলের কর্মসূচি বন্ধ করার জন্য আইন জারী করা হয়েছে।

এব্যাপারে হিজলা উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার বিপুল চন্দ্র কবিরাজ বলেন বর্তমান করোনায় সামাজিক দুরুত্বতা বজায় না থাকার সম্ভবনা ও করোনা সংক্রম প্রতিরোধ সহ দুটি গ্রুপ একাই সময় একইস্থানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ শান্ত রাখার জন্য ১৪৪ ধারার এই জারী করতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493