করোনা আক্রান্ত কাউখালীর ইউএনও

  • আপডেট টাইম : জুলাই ১৩ ২০২০, ১৯:১২
  • 833 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৩ ২০২০, ১৯:১২
  • 833 বার পঠিত
করোনা আক্রান্ত কাউখালীর ইউএনও

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা ও উপজেলা সদরের মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকার করোনা আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের সিভিল সার্জন মো. হাসানাত ইউসুফ জাকি।

তিনি জানান, রোববার (১২ জুলাই) রাতে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে গত শুক্রবার (১০ জুলাই) তার স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়।

রোববার রাতে জেলায় ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে মঠবাড়িয়ায় ৫ জন, কাউখালীতে ৩, নাজিরপুরে ৩ ও সদর উপজেলায় ৬ জন রয়েছে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মো. হাবিবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার শরীরে হালকা জ্বর ছিল। তবে এখন জ্বর না থাকলেও তার গলা ব্যথা ও কাশি আছে।

গত মার্চ মাসের মাঝামাঝি দেশে করোনার প্রদুর্ভাব দেখা দিলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা করোনা মোকাবিলায় ঝুঁকি নিয়ে কাজ শুরু করেন। ওই উপজেলায় করোনা আক্রান্তদের তিনি ফল, বিভিন্ন বই বিতরণ করেন। এছাড়া করোনা মোকাবিলায় তিনি জেলার মধ্যে ওই উপজেলায় বিভিন্ন বাজারে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে প্রচারণা চালান। তার উদ্যোগে ওই উপজেলায় প্রথম ভ্রাম্যমাণ বাজার, নৌকায় করে চিকিৎসার ব্যবস্থা করাসহ করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আর এ সব কারণে তিনি স্থানীয়দের কাছে মানবতার মা হিসেবে চিহ্নিত হয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493