ঘুষ দিতে অস্বীকার করায় আইনজীবীকে পেটালেন পেশকার

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ২০:৪৯
  • 756 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ২০:৪৯
  • 756 বার পঠিত
ঘুষ দিতে অস্বীকার করায় আইনজীবীকে পেটালেন পেশকার

ভোলার চরফ্যাশন উপজেলায় দাবিকৃত ঘুষ দিতে অস্বীকার করায় হারুন অর রশিদ ফরাজী নামে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে পেশকারের বিরুদ্ধে। অন্য আইনজীবীরা হারুন অর রশিদ ফরাজীকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) চরফ্যাশন থানায় আইনজীবী হারুন অর রশিদ ও অভিযুক্ত পেশকার কলম দে পাল্টাপাল্টি অভিযোগ করেন বলে জানিয়েছেন চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন।

আহত আইনজীবী হারুন অর রশিদ অভিযোগ করেন, তার সহকারী ইউসুফ শিকদার মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জি আর ১০৯ মামলার জামিন আবেদনের জন্য মামলার ফটোকপি চান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার কমল দের কাছে। এ সময় কমল দে ইউসুফের কাছে ৫০০ টাকা দাবি করেন। ইউসুফ ২০০ টাকা দিতে চাইলে কমল দে তাতে রাজি হননি।

আইনজীবী হারুন অর রশিদ বলেন, পরে ইউসুফ আমার কাছে বিষয়টি খুলে বলে। তারপর আমি কমল দের কাছে বিষয়টি জানতে চাই। এ সময় পেশকার কমল দে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আবুল কালাম আজাদ ও অফিস সহকারী হুমায়ুনসহ ১০ থেকে ১২ জন মিলে সেরেস্তাদারের কক্ষে আমাকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে। আমার চিৎকারে আইনজীবীদের সহকারীরা এসে আমাকে উদ্ধার করে।

পেশকার কমল দে অভিযোগ অস্বীকার করে বলেন, আইনজীবী হারুন অর রশিদের সহকারী মামলার মূল নথি চাইলে আমি তা দিতে অস্বীকৃতি জানাই। কিছুক্ষণ পর ওই আইনজীবী এসে আমার সঙ্গে নথি না দেয়ার জন্য বাগবিতণ্ডায় জড়ান। কিন্তু কোনো ঘুষ চাওয়ার ঘটনা ঘটেনি।

সেরেস্তাদার আবুল কালাম আজাদ বলেন, আমার রুমেই পেশকার কমলের সঙ্গে মামলার নথি নিয়ে তর্ক-বিতর্ক হয়। কিন্তু আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।

চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালাহ্ উদ্দিন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ হামলার ঘটনায় চরফ্যাশন থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, এ বিষয়ে দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493